বায়েজিদ হোসেন
বগুড়া জেলা এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, রংপুর হইতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বহন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৪ নভেম্বর ২০২৪ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় বগুড়া র্যাবের আভিযানিক দল ও র্যাব সদর দপ্তরের ইন্ট উইং এর সহায়তায় বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা গ্রামস্থ টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আলমগীর হোসেন সাবু(৩৬), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-দাউদপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, ২। মোঃ বাশারুল ইসলাম(৪০), পিতা-মৃত লতিফ মিয়া, সাং-কাদিরাবাদ, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর এবং ৩। শ্রী সুমন কুমার সাহা (৩৭), পিতা-শ্রী গজেন সাহা, সাং-মথুরাপুর, থানা-ধুনট, জেলা-বগুড়াগণকে তাদের কাছে থাকা বিশেষ কায়দায় প্লাস্টিকের ফাইল কভারে রক্ষিত ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন (BUPRENORPHINE INJECTION I.P) উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০২টি মোবাইল, ০৩টি সীম, ০২টি অফিসিয়াল ব্যাগ, ০৪টি প্লাস্টিকের রেকর্ড ফাইল, ০১টি কাভার্ড ভ্যান এবং নগদ ২৭০০/- জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ সদর থানায় হস্তান্তর করা হয়।