সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

বগুড়ায় রেলস্টেশনের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বায়েজিদ হোসেন,ব্যুরো প্রধান,বগুড়া : বগুড়া রেল স্টেশনের দক্ষিণ পাশে মাইশা হোটেল সামনে থেকে অনুমান ৪৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টার দিকে স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।স্টেডিয়াম ফাঁড়ির এস আই দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন সেখানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি বগুড়া সদর থানায় ফোন দেয়ে জানান। এরপর স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় লোকজনের বরাত দিয়ে এস, আই দুলাল আরো জানান, ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। রেল স্টেশনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে তার অসুস্থতার জন্য মৃত্যু হয়েছে। তারপরও তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে তার লাশ মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ