বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

ফুলছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি: সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার (০১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। ফুলছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সহকারী পরিদর্শক মঞ্জিল হোসেন সরকার, সমবায়ী এনামুল হক মধু, লাভলু মিয়া, শাহিনা আক্তার প্রমুখ। প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল তার বক্তব্যে বলেন, “সমবায় হলো একতার শক্তি। আমরা যদি সবাই মিলে সমবায়ের মাধ্যমে কাজ করি, তবে সমাজের সব সমস্যা মিলিতভাবে সমাধান করা সম্ভব। সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নয়, এটি সামাজিক ঐক্য ও সহযোগিতার প্রতীকও। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই আন্দোলনকে আরও শক্তিশালী করা।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ