শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ফসলি জমির মাটি কেটে পরিবহনের অপরাধে ৩ টি ট্রাক জব্দ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধের জেরে ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২২শে জানুয়ারি) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার জয়চণ্ডীর বিভিন্ন জায়গা থেকে প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটিভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের দ্বারা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। জব্দকৃত ট্রাকগুলো এসিল্যান্ড অফিসের সামনে রাখা হয়েছে বলেও জানান তিনি। এ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ