বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন ভাইরাল ভিডিওতে প্রশংসা, এবার সম্মাননা পেলেন ডা. ইরফান হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া ফরিদপুরে হাসপাতাল এলাকা ও সওজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ বরিশাল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

ফরিদপুরে হাসপাতাল এলাকা ও সওজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিপ্লব কুমার দাস : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জমি দখল করে অবৈধ দোকানপাট গড়ে তোলায় একদিকে সড়কের স্বাভাবিক প্রশস্ততা কমে সংকুচিত হয়ে পড়েছিল, অন্যদিকে মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও সাধারণ পথচারীদের যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। ফলে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এ সমন্বিত পদক্ষেপ নেয় জেলা প্রশাসন।অভিযানের সূচনা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখভাগ থেকে। পরবর্তীতে ভাঙ্গা-ফরিদপুর গোয়ালচামট সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন জমিতে এ উচ্ছেদ কার্যক্রম বিস্তৃত করা হয়। অভিযানে পাকা-আধাপাকা কাঠামোসহ অস্থায়ী সব দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা এবং হাসপাতাল এলাকায় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।উচ্ছেদ অভিযানকালে সড়ক বিভাগ, জেলা পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।এ উচ্ছেদ অভিযানের জন্য সাধারণ জনগন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি শামা ওবায়েদ, সদর ৩ আসনের সাংসদ চৌধুরী নায়াব ইউসুফ ও সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাবোধ প্রকাশ করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ