শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট ‎লালমনিরহাটে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
‎‎​বুধবার (১০ জুন) লালমনিরহাট ব্র্যাক জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিকভাবে ৪৩টি পরিবারের মাঝে এই হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। একই সাথে হাঁসের বাচ্চা নিয়ে বাড়ি ফেরার যাতায়াত খরচ বাবদ প্রত্যেক সুবিধাভোগীকে নগদ ৩ শত টাকা করে প্রদান করা হয়।
‎​অনুষ্ঠানে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, জেলার প্রান্তিক মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও স্বাবলম্বিতা ফিরিয়ে আনতে ব্র্যাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলায় মোট ১৬৫টি সুফলভোগী পরিবারের মাঝে ২০টি করে হাঁসের বাচ্চা এবং এগুলো সঠিকভাবে লালন-পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। আজ প্রথম ধাপে ৪৩টি পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হলো এবং গ্রামীণ মানুষের ভাগ্যবদলে ব্র্যাকের এই উন্নয়নমূলক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।‎​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম, ডেপুটি ম্যানেজার সিদ্দিকুর রহমান, এলাকা ব্যবস্থাপক হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক হাফিজুল ইসলাম, আরসি শহিদুর রহমান, টেকনোলজি অফিসার আব্দুল কারীম, সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী কর্মকর্তা জয়ন্ত চন্দ্র বর্ম্মন এবং শাখা ব্যবস্থাপক ছাবিনা ইয়াসমিনসহ স্থানীয় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
‎
‎
‎
‎
‎
‎
‎

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ