শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের মনোহরপুরে ২ সন্তানের জননী প্রেমিকসহ আটক যবিপ্রবিতে উদ্ভাবনী স্টার্টআপের বিকাশে ‘JUST Innovation Center’, আহ্বান প্রজেক্ট প্রপোজাল আশুগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার। সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে ইবি ছাত্রের আকুতি প্রাথমিক বৃত্তি ও শিক্ষা পদকে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা দিয়েছে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা রুবেল ও ডাকাত দলের অন্যতম সদস্য শাকিল র‍্যাব-৮, বরিশাল এর আভিযানে গ্রেফতার আঠারো বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলো না হিজলার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী জাহাঙ্গীর অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে বাঞ্ছারামপুরে মশাল মিছিল হামলার ঘটনায় অভিযুক্তের বাড়ি উপজেলার তাতুয়াকান্দি গ্রামে।

প্রাথমিক বৃত্তি ও শিক্ষা পদকে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা দিয়েছে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত জান্নাত কামাল নৌমি, সায়মা আক্তার ইমা ও সুরাইয়া আক্তার রিয়া এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত স্বচ্ছ দেব ও পারমিতা বৈদ্যকে সংবর্ধনা দেওয়া হয়।এছাড়া প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ বিষয়ভিত্তিক কুইজের ইংরেজি বিষয়ে প্রথম স্থান এবং উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জনকারী ঐশী নন্দীকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম, মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক।এ সময় আরও উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি সহিদুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি সাগর আহমেদ রাসেল, ম্যানেজিং কমিটির সদস্য শামীম আহমেদ এবং পিটিএ কমিটির সদস্য সৈয়দ শিপন আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রহিমা আক্তার চৌধুরী।অনুষ্ঠানে বক্তারা কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে অতিথি, সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ