মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

প্রধান উপদেষ্টা বরাবর কেশবপুরে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর-২৫) উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, সাবেক সভাপতি এস এম বাবর, আহবায়ক কমিটির প্রজীত মজুমদার, রবি, সেলিম, রেজাউল, হাসান, আলম, পরিমল, হযরত আলী, বাসুদেব, রাজু আহমেদ, আব্দুল আলীম প্রমূখ। স্মারকলিপিতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবি জানানো হয়। পাশাপাশি দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে তারা কোথায় দাঁড়াবেন এবং পারিবারিকভাবেও অনিশ্চিত ভবিষ্যতের হতাশা প্রকাশ করেন। স্মারকলিপি প্রদানের পূর্বে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে উপজেলা কৃষি অফিসারের নিকটও অনুরূপ স্মারকলিপি প্রদান করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ