সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বরিশাল উজিরপুরে স্কুলছাত্রীকে পু’ড়ি’য়ে মারার হু’ম’কি,স্কুলে যাওয়া বন্ধ এই শিরোনামে গত ৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বরিশালের স্থানীয় বরিশাল বাণী এবং বরিশাল ক্রাইম নিউজে সংবাদ প্রকাশিত হয়।অনলাইন সংস্করণে শিরোনামে প্রকাশিত মনগড়া ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। প্রতিবেদক অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে এবং ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন মিথ্যা বানোয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে। আমি হাসান লাল মিয়ার আমার সাথে তাদের কোন জমিজমা নিয়ে বিরোধ নাই। প্রতিবেদক সহ উল্লেখিত পত্রিকার সম্পাদক যে সংবাদ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে স্কুলে আসা যাওয়ার পথে দশম শ্রেনীর এক ছাত্রীকে অব্যাহতভাবে উত্যক্ত করা হচ্ছে। বর্তমানে ওই ছাত্রী ও তার মাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্কুল ছাত্রী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। যেটা সম্পূর্ণ মিথ্যা। আরো উল্লেখ করে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের প্রভাবশালীরা তার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছে। এমনকি তাদের কয়েক দফায় মারধরও করেছে। বর্তমানে প্রতিপক্ষের লোকজনে তাদের মা ও মেয়েকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র শুরু করেছে। জমিজমা নিয়ে একই বাড়ির হাসান লাল মিয়ার সাথে বিরোধ চলছে। সেই কারনে প্রতিনিয়ত আমাকে হয়রানী করা হচ্ছে। স্কুলে আসা যাওয়ার পথে লাল মিয়া তার লোকজনের মাধ্যমে আমাকে উত্যক্ত করে আসছে। অতিসম্প্রতি আমাকে ও আমার মাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র শুরু করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে বর্তমানে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি।আমার বাবা কাস্টমস অফিসার ছিলেন। তখন হাসান লাল মিয়া আমাদের জমিজমা ও বাড়ি ঘর দেখাশুনা করতেন। আমাদের বাড়ি ঘর মানুষ শুন্য হয়ে পরায় জমিজমা দেখা শুনার নামে হাসান লাল মিয়া পাশের বাসার মিজান, সাইদুর রহমান মাসুদ আমার বাবার সম্পত্তি দখল করা শুরু করেন।এই সকল কথা লেখা রয়েছে যা সবগুলো অসত্য ভিত্তিহীন। আমাদের সাথে তাদের সাথে কোন জমি জমা নিয়ে বিরোধ নেই, তাদের মার ধর করিনি , উত্ত্যক্ত করিনি। যা এলাকার স্থানীয় মানুষ সবাই জানে। এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশে আমাদের সামাজিকভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত , মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাত ও নিন্দা জ্ঞাপন করছি।
হাসান লাল মিয়ার,উজিরপুর, বরিশাল।



ফেসবুকে আমরা
নোটিশ