এমরান হোসেন সোহাগ : চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের পূর্ব শিবরামপুর ফুটবল ক্লাব কতৃক আয়োজিত মিনিবার(প্রাইজমানি) ফুচল টুর্নামেন্ট ২০২৬(সিজন-২) গ্রান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাহাফুজুর রহমান কনক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্ল্যাহ খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং শাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবলু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম,ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং শাহাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মদ ফজলুল করিম সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। প্রধান অতিথি আব্দুল্যাহ খোকন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানায়,আরো বলেন খেলাধুলা আমাদের মনকে সতেজ রাখে,নেশা জাতীয় অভ্যাস থেকে দূরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জীবন গঠনের অন্যতম মাধ্যম। তাই নিয়মিত খেলাধুলা করা সবার জন্য উপকারী