বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

পূজামন্ডপের গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদী জেলা প্রতিনিধি:রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার।তিনি বলেন, অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোন সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনিন অস্থায়ী পূজা মন্ডপের প্রতিমা বিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারনে ছিড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতৃবৃন্দদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিন্তু এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে মিথ্যা, বানোয়াট, কাল্পনিকভাবে উস্কানি মূলক তথ্য প্রচার করেছে।তিনি আরও বলেন, ঘটনার তদন্তে জানা গেছে অসম্পূর্ণ প্যান্ডেলের কাপড় পানি জমার কারণে ভাড়ি হওয়ায় ছিড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি ও করা হয়েছে। এবছর রায়পুরায় চলমান সকল পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফেসবুকে প্রচারিত প্যান্ডেল ছিড়ার ব্যাপারটি মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কান্তি সাহা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল।



ফেসবুকে আমরা
নোটিশ