বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন:পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মঙ্গলবার (২৩ জুন ) সকাল ১১টায় পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, শিশু সুরক্ষা এবং আদর্শ নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। এসময় তিনি সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেন।
শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি একটি নিরাপদ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। নতুন প্রজন্মকে মাদকমুক্ত, আইন-সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পুলিশ সুপারের এ উদ্যোগকে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশংসনীয় বলে অভিহিত করেন।



ফেসবুকে আমরা
নোটিশ