মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

পুঠিয়া উপজেলায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর-পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের হিন্দুপাড়া গড়াগাছি বিলে ফসলি জমি নষ্ট করে চলছে অবৈধ পুকুর খনন।
৩৫ থেকে ৪০ বিঘা ফসলি জমি নষ্ট করে পুকুর খননের অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। ফসলি জমিতে এভাবে অবাধে পুকুর খনন করা হলেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না স্থানীয় অসহায় কৃষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, আমাদের এইসব জমিতে অনেক ভালো ধান পাট ভুট্টা হতো কিন্তু তারা এসব জমি কৃষকদের বেশি টাকার লোভ দেখিয়ে কৌশলে তাদের কাছে থেকে হাতিয়ে নিয়ে পুকুর খনন করছে। এতে আমাদের যেমন কৃষি জমি কমে যাচ্ছে অন্যদিকে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আমরা প্রানের ভয়ে তাদের কিছু বলার সাহস পাচ্ছিনা।এবিষয়ে পুঠিয়া উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, গোড়াগাছি বিলে ফসলি জমিতে পুকুর খননের তথ্য পাওয়ার পর থানা পুলিশ সাথে নিয়ে সেখানে আমরা অভিযান চালায়। কিন্তু আমাদের উপস্থিতি টের পুকুর খননকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে আমরা গাড়ির বেট্যারি জব্দ করে নিয়ে আসি। ফসলি জমিতে পুকুর খনন বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ