রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

পিরোজপুর জেলার একাধিক চাঞ্চল্যকর মামলার ঘটনায় জড়িত ডাকাত দলের সরদার ও অজ্ঞান পার্টি চক্রের মূলহোতা মোঃ চুন্নু মোল্লা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।২। তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুরে ঝালকাঠি জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার একাধিক চাঞ্চল্যকর মামলার ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও অজ্ঞান পার্টি চক্রের মূলহোতা মোঃ চুন্নু মোল্লা (৩৫), পিতা- মোঃ ওহাব মোল্লা, মাতা- ছামিরননেছা, সাং- ডহরবল্যাহাটি, পোস্ট- পহরডাঙ্গা, থানা- নড়াগাতি, জেলা- নড়াইল‘ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম এমরান শেখ (৩০) এর বাড়িতে গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ রাত অনুমান ০৪:৩০ ঘটিকা হতে ০৫:০০ ঘটিকার মধ্যে ৬/৭ জন ডাকাত দলের সদস্য ভিকটিমের ঘরে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করে ভিকটিমের ঘরে থাকা নগদ ৪,৭৩,২০০/- চার লক্ষ তিয়াত্তর হাজার দুইশত টাকা ও অন্যান্য মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এছাড়া ও গত ০২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকা হতে ১২:৩০ ঘটিকার মধ্যে পিরোজপুর জেলা হাসপাতালের সামনে ইজি বাইক চালক ভিকটিম মোঃ আবু বক্কর (৪৮)’কে কৌশলে কোমল পানীয় এর সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজি বাইক ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরবর্তীতে, উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট অভিযুক্তদের গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‍্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পিরোজপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ