বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

পিটিয়ে হত্যা,আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : ঘটনার বিবরণে জানা যায়, বরিশাল জেলার গৌরনদী থানাধীন বড় দুলালী গ্রামের মৃত রাশেদ(২৫), পিতা-মোঃ কালাম সিকদার, গ্রাম-দুলালী, থানা-গৌরনদী, জেলা-বরিশাল ঢাকা হইতে গত ১৬ আগস্ট ২০২৪ তারিখে দুপুরবেলা বাড়িতে আসে। ভিকটিম রাশেদ বাড়িতে আসার পর । আল আমিন তালুকদার(২৮) পিতা-মৃত আজিজুল হক তালুকদার, সাং- বড় দুলালী, থানা গৌরনদী, জেলা বরিশালসহ অজ্ঞাতনামা আসামীরা এক লক্ষ টাকা দাবি করে। একই দিনে সন্ধ্যা আনুমানিক ০৬.৪০ ঘটিকায় ভিকটিমকে বার্থী বাজারস্থ জনৈক কামরুল খানের কসমেটেক্সের দোকানের সামনে পাইয়া উল্লেখিত আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা এলোপাথাড়ি, চড়, থাপ্পড়, ঘুষি মারিয়া সাধারন জখম করে। সেখান থেকে আতœরক্ষার্থে সন্ধা আনুমানিক ০৭.০৫ ঘটিকায় জনৈক সুমন সরকারের দোকানের সামনে আশ্রয় নিলে গ্রেফতারকৃত আসামী সহ অন্যান্য আসামী মিলে লাঠি, স্বমিলের কাঠ এবং বাকলি দিয়া হত্যার উদ্দেশ্যে তার মাথার বাম পার্শে গুরুতর জখম করে। উক্ত মারপিঠে ভিকটিম গুরুত্বর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে এলাকার স্থানীয় চৌকিদার মোঃ হাকিম তালুকদার ভিকটিমকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স গৌরনদীতে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে প্রেরণ করেন। শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল হতে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে স্থানান্তর কালে পথিমধ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচচর নামক স্থানে এ্যাম্বুলেন্স-এর ভিতরেই মৃত্যু বরণ করেন। এরই প্রেক্ষিতে গত ১৭ আগস্ট ২০২৪ তারিখে বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় ভিকটিমের বড় ভাই রাসেল শিকদার(৩৬) একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮ বরিশালের সদর কোম্পানি এবং সিপিসি-৩ (মাদারীপুর) ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে অদ্য ০৭/০৯/২০২৪ইং তারিখ অভিযুক্ত আসামী আল-আমীন তালুকদার (২৮) কে চিকন্দি বাজার,পালং থানা, জেলা শরীয়তপুর থেকে সন্ধ্যা ০৭: ১০ ঘটিকায় গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। মামলা রুজু হওয়ার পর তারা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল জেলার গৌরনদী থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ