শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

পাথরঘাটায় জমির সীমানা বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে মেরে হত্যা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আলম ফিটার (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১১ মে) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলম ফিটার পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হোসেন এর বাবা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে চরলাঠিমারা গ্রামের আলম ফিটারের বাড়ির সামনে জমির সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলম ফিটার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় প্রতিপক্ষ হিসেবে আল-আমিন (৩৫), ইলিয়াস (৩০), বেলায়েত, সাইফুল ও ইব্রাহিমসহ কয়েকজনের নাম জানা গেছে।
পাথরঘাটা ডিএসবি সূত্র জানায়, ঘটনাটি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা
নোটিশ