মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

পাটগ্রাম সীমান্তের শূন্যরেখায় বিএসএফের আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট প্রতিনিধি: আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে জেলার পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান ডিএএমপি ২ নাম্বার পিলারের ৩ থেকে ৮ নম্বর উপপিলার বরাবর দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে বিএসএফের ৬ সদস্য কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান অন্য সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিজিবির তৎপরতায় বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়। এ সময় অনেক সংখ্যক বিএসএফ সদস্যও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেন। এতে চরম উত্তেজনা দেখা দেয়।এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধ ঘণ্টাব্যাপী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির ৭ সদেস্যের প্রতিনিধি দলের পক্ষে নের্তৃত্ব দেন পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী। অপরপক্ষে বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নের্তৃত্বে বিএসএফের ৭ সদসস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেন।এ ঘটনায় বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, ভারতের শূন্যরেখার মাত্র ৩ থেকে ৫ গজ বাদ দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, আবারও কাঁটাতারের বেড়া নির্মাণে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, তাদের দেশের স্থানীয় গ্রামবাসী ও জেলা প্রশাসনের সহায়তায় নির্মাণ কাজ শুরু হয়। আমরা বলেছি, এসব মৌখিক কথা মানি না। তাদেরকে কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে সমাধান করবেন বলে জানিয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ