রকসী সিকদার চট্টগ্রাম প্রতিনিধি : ৪ জুন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট ও এককিলোমিটার পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।
এসময় তিনি উপস্থিত সাংবাদিক, ব্যবসায়ী, ইজারাদার ও ক্রেতা গণকে পশুর হাটকেন্দ্রিক সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপি’র অস্থায়ী কন্ট্রোল রুমে সাথের যোগাযোগের পরামর্শ প্রদান করেন।এসময় তিনি আরও বলেন পশু বেপারীদের নিরাপত্তা ও প্রতারক চক্র প্রতিহত সহ সব ধরনের নিরাপত্তায় পুলিশ কাজ করছে । দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে ব্যাপারে প্রতিটি বাজারের ইজারাদারকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পশুর হাটের একটি করে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পেলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ব্যবসায়ীরা তাদের টাকা পরিবহনে যাতে কোনো ঝুঁকিতে না পড়েন, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।
এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর ) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমিরুল ইসলাম মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।