সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

পলাশবাড়ীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আশরাফুজ্জামান,গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান,পৌর প্রশাসন, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত সকলের বক্তব্যে শোনেন ও প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন,উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা গুলো সমাধানে সকলের সমান সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতা পরামর্শ নিয়ে উন্নয়ন সাধন ও সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।



ফেসবুকে আমরা
নোটিশ