বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

পলাশবাড়ীতে গৃহবধূ সম্পা হত্যায় আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের চাপে গৃহবধূ সম্পা আক্তার( ২৩)’কে বেদম মারপিটসহ শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করে মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার সাথে জড়িতদের
গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।রোববার (২০শে জুলাই) বিকেলে অত্রালাকাবাসীর উদ্যোগে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিলসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভকারীরা সম্পা হত্যার সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবী করেন।এসময় সম্পার পিত্রালয়ের পরিবার -পরিজন এবং আত্মীয়-স্বজনরা বক্তব্য রাখেন।এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হলেও চিহ্নিত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন।পরে বিক্ষোভকারী থানায় পৌঁছে থানা অফিসার ইনচার্জ’কে বিষয়টি অবগত করেন। এসময় তিনি দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।উল্লেখ্য,গত ১৩ই জুলাই পলাশবাড়ী পৌর এলাকার শিমুলিয়া গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ সম্পা আক্তারকে যৌতুকের কারণে ও স্বামী মোবাইলে ক্যাসিনো জুয়া খেলায় বাঁধা দিলে হত্যা করে বলে জানা যায়। তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে এনিয়ে এলাকায় নানামুখি গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।নিহত সম্পা উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ