শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

পরকীয়ার ফাঁদে দুলাভাইকে হত্যা করলো শালিকা

সাধন রায়,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে শ্যালিকার হাতে খুনের শিকার হয়েছে দুলাভাই দুলু মিয়া (৩৫)। বোনকে পরকীয়ার সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে দুলাভাইকে দুলু মিয়া কাপড় কাটা কাঁচি দিয়ে হত্যা করেন শ্যালিকা চাঁদনী।বৃহস্পতিবার ( ৫ জুন) সকালে এমন ঘটনা ঘটে ওই উপজেলার ভোটমারী হাজরানীয়া সদর পাড়া এলাকায়। দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর পুত্র এবং শ্যালিকা এস এস সি পরীক্ষার্থী চাঁদনী একই এলাকার মোকছেদুর রহমানের কন্যা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুলু মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি গিয়ে দেখে তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারো সাথে কথা বলছেন। দুলু মিয়াকে দেখা মাত্র মোবাইল থেকে নাম্বার ডিলিট করেন তার স্ত্রী মনি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়।
এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তার হাতে থাকা কাপড় কাটা কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর পরেই পালিয়ে যায় শালিকা চাঁদনী।কালীগঞ্জ থানার অফিস ইনচার্জ (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে পাশাপাশি অভিযুক্ত চাঁদনীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ