বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে নির্যাতন,পরকীয়া প্রেমিকার স্বামীকে ফাঁসানোর অভিযোগ

জাহাঙ্গীর আলম,রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে ১৬ বছর সংসার করার পর স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক নারী। গত ২৪ মে রাজপাড়া থানায় জান্নাতুল ফেরদৌস চৈতি নামের ওই নারী এ মামলা দায়ের করেন। একইদিন রাতেই পুলিশ তার স্বামী রেজাউর রহমান শুভকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বেরিয়ে আসে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ।
২৬ মে রাতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজের উপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দেন চৈতি।
তিনি অভিযোগ করেন,র‍্যাব-৫ এর এক সদস্য মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় শুভ একটি কোচিং সেন্টারের পরিচালক মজনু আহমেদ সাগরকে পরিকল্পিতভাবে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়েছেন। এছাড়া, যৌতুকের জন্য তিনি স্ত্রীকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।চৈতির দাবি,বাবার বাড়ি থেকে বারবার টাকা এনে দেওয়ার পরেও শুভ সন্তুষ্ট ছিলেন না। তিনি আরও বলেন,শুভ রাজশাহীর উপশহর এলাকার এক নারী নীলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই সম্পর্কের কথা চৈতি জানার পর তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। চৈতি জানান,নীলাকে পরকীয়া সম্পর্ক থেকে বিরত রাখার অনুরোধ জানানো হলেও কোনো ফল হয়নি। বরং সেই সম্পর্ক থেকে জন্ম নেয় আরেক ষড়যন্ত্র—যার শিকার হন নীলা’র স্বামী শিক্ষক মজনু আহমেদ সাগর। তাকে অস্ত্র ও মাদক মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে চৈতি আরও বলেন, শুভ একাধিকবার তাকে হত্যা ও তার বাবাকে গুলি করে হত্যার হুমকি দেন। এমনকি বাড়ির ওয়ারড্রবের ভেতরে আগ্নেয়াস্ত্র ও বুলেট রাখা থাকত বলেও অভিযোগ করেন তিনি।তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে ন্যায়বিচারের আবেদন জানান।ঘটনার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র নীলা’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি। র‍্যাব সদস্য মোস্তাফিজুর রহমানের নম্বারে ফোন দিলে জানা যায়,তিনি বর্তমানে সেখানে কর্মরত নেই এবং বদলি হয়ে গেছেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ