শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বোরহানউদ্দিনে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৫ দাবিতে শিবিরের স্মারকলিপি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে ইবিতে আসছেন তারেক রহমান

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

জাকির হোসেন হাওলাদার,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাবের উদ্যোগে পিএসটিইউ ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান অদ্য রবিবার সকাল ১১ টায় বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। ফিন্যান্স ক্লাবের চেয়ারম্যান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাছান উদ্দীন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তি এবং অর্থনৈতিক দক্ষতার যুগ। কেবল পাঠ্যবইয়ের তাও্বিক জ্ঞান দিয়ে বিশ্বমঞ্চে টিকে থাকা সম্ভব নয়। ফিন্যান্স এমন একটি ক্ষেত্র যা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান এবং আমাদের ব্যক্তিগত জীবনের মূল চালিকাশক্তি।ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা,টিমওয়ার্ক এবং প্রবলেম সলভিং স্কিল তৈরী করবে যার মাধ্যমে ভবিষ্যতের চাকুরির বাজারে তোমরা কয়েক ধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে র শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিকেল সাড়ে ৩ টায় টিএসসি কনফারেন্স কক্ষে বিজনেস ক্লাবের উদ্যোগে ‘বিজনেস উৎসব’-২০২৬ অনুষ্ঠিত হয়। বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আফজাল হোসেন এর সভাপতিত্বে এবং শিক্ষার্থী অরিয়া আফরোজ ও তালহা রশিদ আদর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. আতিকুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মো: হাছান উদ্দীন সরকার, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের ব্রিলিয়ান্স বিকন এওয়ার্ড ও ডিন মেরিটস এওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ