বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

পটুয়াখালী জেলার গলাচিপায় উলানিয়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে আজ অন্নকূটের ভোগেরআয়োজন করা হয়েছে

সুমন মালি: পটুয়াখালী জেলার গলাচিপায় উলানিয়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে আজ অন্নকূটের ভোগের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে অন্নকূটের ভোগকে ৫৬ ভোগও বলা হয়। অন্নকূট মানে হলো ‘খাবারের পাহাড়’। এটি সাধারণত দীপাবলির পরের দিন গোবর্ধন পূজার সময় অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা শ্রীকৃষ্ণকে বহু ধরনের নিরামিষ খাবার উৎসর্গ করেন।এই দিনে গোবর দিয়ে গোবর্ধন পর্বতের প্রতিমা তৈরি করে পূজা করা হয় এবং তারপর শ্রীকৃষ্ণকে অন্নকূট নিবেদন করা হয়।৫৬ ভোগের কারণ: কিংবদন্তি অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ দিনে আটবার খেতেন। ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীদের রক্ষা করার পর, ভক্তরা টানা সাত দিন তাকে খাবার দিতে পারেননি। তাই, সব মিলিয়ে সাত দিনের জন্য আটবারের খাবার, অর্থাৎ ৫৬ পদের ভোগ তৈরি করা হয়।
তারপর শ্রীকৃষ্ণকে অন্নকূট নিবেদন করার পর মন্দিরে আসা সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অন্নকূট ভোগের আয়োজনে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির।



ফেসবুকে আমরা
নোটিশ