প্রেস বিজ্ঞপ্তি : র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর খুন ও ধর্ষণের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/১১/২৫ খ্রিস্টাব্দ ১৯:০০ ঘটিকায় *র্যাব-৮ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকা গুলশান থানাধীন গুলশান-২,রোড নং-৮৬, হাউজ নং-১২/১ সামনে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোঃ জহিরুল ইসলাম ওরফে খোকনকে (৩৫), পিতা- হাকিম আলী মৃধা,সাং- সুন্দ্রা, থানা- মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী কে গ্রেফতার করেছে উল্লেখ্য যে, কাফরুল থানার মামলা নং- ২৯(০৯)১০, জিআর ৫৬৮/১০ ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ) এর ওয়ারেন্ট ভুক্ত যাবজ্জীবন সাজা প্রাপ্ত এবং ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।