বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

নেপালের দুর্যোগে সহায়তায় যবিপ্রবি ছাত্রদল, নেপালি শিক্ষার্থীদের হাতে ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট

সুবর্ণা বেগম,যবিপ্রবি প্রতিনিধি:নেপালের সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রদল। মানবিক সহায়তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের হাতে ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দিয়েছে সংগঠনটি।বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নেপালি শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উল্লেখযোগ্য সংখ্যক নেপালি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা আন্তরিকতার সঙ্গে সহায়তা গ্রহণ করেন এবং নিজেদের ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে এসব ট্যাবলেট নেপালের দুর্যোগকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটময় সময়ে ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে নেপালের দুর্যোগকবলিত মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।এ সময় নেপালি শিক্ষার্থীরা এ মানবিক উদ্যোগের জন্য যবিপ্রবি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, বাংলাদেশ ও নেপালের মানুষের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে আরও সুদৃঢ় হবে।
আয়োজকরা বলেন, দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও মানবিক বন্ধন ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ