শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার

মোঃ সাখাওয়াত হোসেন মামুন (নেত্রকোনা) প্রতিনিধি : ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব আবু তাহের তালুকদার । তিনি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সফল সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক।
সোমবার (৩ নভেম্বর ২০২৫ ইং ) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্হায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এ প্রার্থী পরিবর্তন হতেও পারে।

মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের কাছে জানতে চাইলে তিনি পূর্বধলা উপজেলার “দৈনিক দিনকালের” প্রতিনিধি মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,‘আলহামদুলিল্লাহ, এই প্রাপ্তি আমার জীবনের আনন্দ,গৌরব ও সম্মানের । এই আনন্দ শুধু আমার নয়, এটি পূর্বধলা উপজেলার প্রতিটি মানুষের।

আবু তাহের তালুকদার দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমরা সবাই একই বি এন পি পরিবারের সদস্য। আমরা সকলে মনোনয়ন পাবার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কখনোই বিরোধী বা প্রতিপক্ষ ছিলাম না।তিনি আর ও বলেন, বি এন পি বড় দল ও মনোনয়ন পাবার অনেকেই যোগ্য তবে সবাইকে তো দেওয়া সম্ভব না।আমাদের এখনই সময় সংযম, শৃঙ্খলা ও নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার। সেই সাথে কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা সামাজিক মাধ্যমে পোস্ট থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।আবু তাহের তালুকদার বলেন, ধানের শীষ আমাদের বিশ্বাস আস্হা, ঐক্য ও বিজয়ের প্রতীক। ইনশাআল্লাহ, মহান আল্লাহ পাক আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন, আমরা সকলে মিলে সেই দিন উদযাপন করবো স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ উল্লাস।উল্লেখ্য, ২০১৮ সালেও আলহাজ্ব আবু তাহের তালুকদার ধানের শীর্ষের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তিনি সব থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা ও হামলা জেল-জুলুম নির্যাতনের শিকার সহ গুলি বিদ্ধ হয়েছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ