রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

নেত্রকোনা বারহাট্টায় নিজ উদ্দ্যোগে রাস্তা সংস্কার করলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সিংধা ইউনিয়নের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে।রাস্তাটিতে স্থানে স্থানে বিশাল গর্ত বর্ষাকালে রাস্তাটি কাঁদা ও পানিতে ডুবে ভয়াবহ বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছিল। এতে সিংধা ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন।জনদূর্ভোগ কমাতে অবশেষে রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক।
গতকাল ২১ জুন বিকালে সরেজমিনে গিয়া দেখা যায় খারাপ ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিশ থেকে ত্রিশজন সেচ্ছাসেবী রাস্তাটিতে বালু,ইট ও সুরকি ফেলে সংস্কার করছে।এতে স্থানীয় এলাকাবাসী সহ খুশি যানবাহন চালকরাও।স্থানীয় অটোরিকশা চালক ইসহাক মিয়া জানান আমি গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘ দিন ধরে গাড়ি চালাই।কিন্তুু গত ৩-৪ বছর ধরে রাস্তাটি মারাত্মক ঝুঁকি হয়ে গিয়েছিল।আমরা রাস্তা ভাঙা হওয়ায় দিনে দুইবারের বেশি এই রোডে যেতে পারছিলাম না।অবশেষে শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক নিজ উদ্দ্যোগে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় আমরা সাময়িক স্বস্তি পাব।তবে শফিকের এই উদ্দ্যোগের পাশাপাশি যদি সরকারও দ্রুত এগিয়ে আসে তাহলে আমাদের এই কষ্ট স্থায়ী সমাধান হবে।উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন আমাদের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটির দুর্ভোগ দীর্ঘ দিনের।আমাদের অভিভাবক নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকও রাস্তাটির ভয়াবহ অবস্থার বিষয়ে অবগত আছেন।এখন বর্ষাকাল চলায় জনগণের কষ্ট আরো বেড়ে গেছে।তাই আমি নিজে উদ্দ্যোগ নিয়েই যতটুকু সম্ভব সংস্কার করার চেষ্টা করছি।



ফেসবুকে আমরা
নোটিশ