সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নেত্রকোনায় রাস্তা সংস্কার করল বিজিবি

মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা আরও দুটি  কাঁচা রাস্তা সংস্কার করেছে বিজিবি ও ছাত্র জনতা। আজ মঙ্গলবার উপজেলার খারনৈ ইউপির বৌ বাজার হতে খারনৈ গ্রামে চলাচলের জন্য প্রায় এক কিলোমিটার রাস্তা এবং কচুগড়া গ্রামে চলাচলের জন্য প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে সংস্কার করা হয়।
সম্প্রতি ভারী বর্ষণে গ্রামীণ রাস্তা দুইটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হওয়ায়  নেত্রকোনা বিজিবি ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর খারনৈ ও কচুগড়া বিওপি’র সদস্যর, স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ওই দুটি রাস্তা সংস্কার করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সনাতন ধর্মালম্বী ও গারো হাজংদের নিরাপত্তা বিধানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ জরুরী ত্রাণ ও কল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গ্রামীণ রাস্তা দুইটি সংস্কারের ফলে খারনই ও কচুগড়া এলাকার জনসাধারণের চলাচলে দূর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে এবং এতে করে কৃষি পণ্য পরিবহন ও জরুরি সেবা প্রদান সহজতর হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। এরআগে গত সোমবার দুর্গাপুর উপজেলার দুই কিলোমিটার কাঁচা রাস্তা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সংস্কার করে বিজিবি। এতে এলাকাবাসী বিজিবির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।



ফেসবুকে আমরা
নোটিশ