সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নেত্রকোনায় রাস্তা সংস্কার

মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ছাত্র জনতার সহযোগিতায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছে। এতে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছে।এমন কাজে বিজিবির প্রশংসা করেছেন এলাকাবাসী।সোমাবার (২৬ আগস্ট) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামে চলাচলের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি ও ছাত্র জনতা যৌথভাবে সংস্কার করেন।বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে সম্প্রতি ভারী বর্ষণের ফলে ওই রাস্তাটির অনেক জায়গায় ভেঙ্গে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী। যদিও  এলাকাবাসী ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। ঝুঁকি নিয়েই চলাচল করে যানবাহনও। সোমবার   নেত্রকোনা বিজিবি ব্যাটালিয়নের (৩১ বিজিবি)  ভরতপুর বিওপি’র বিজিবি সদস্য, স্থানীয় ছাত্র জনতা ও স্থানীয়  ইউনিয়ন সদস্য মো. জহিরুল হকের সহযোগিতায় রাস্তাট মেরামত করে যান ও জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়। রাস্তাটি সংস্কারের ফলে জরুরি প্রয়োজনীয় সেবায় নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে। এতে জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভরতপুর বিওপির  সদস্যরা জনগণের পাশে থেকে নিয়মিতভাবে নিরাপত্তামুলক কাজ করে যাচ্ছে ৷ সম্প্রতি ভরী বৃষ্টি ও বর্ষণের ফলে ভরতপুর গ্রাম হতে কালিকাপুর বাজারসহ উপজেলা শহরে যানবাহন চলাচলে মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিজিবি ও স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় এলাকাবাসীর দুর্ভোগ লাগব হয়েছে। এতে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।স্থানীয় ছাত্র সমাজের পক্ষ থেকে মো. মাহবুব আলম বলেন, দেশ ও মানব কল্যাণে সীমান্ত রক্ষার পশাপাশি সড়ক মেরামতে সহযোগিতা সর্ব মহলে বিজিবি প্রশংসিত হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ