বায়েজিদ হোসেন,ব্যুরো প্রধান: বগুড়া
র্যাব-১২, বগুড়া এবং র্যাব-৪ সিপিসি-২, সাভার এর যৌথ অভিযানে বগুড়া জেলার কাহালু থানাধীন চাঞ্চল্যকর রাকিব’কে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী মোঃ আতাউর রহমান @ আতা (২৭) এবং শ্রী বিপুল চন্দ্র বর্মন (২৪)‘কে আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতার। গত ৩০ আগষ্ট ২০২৪ শুক্রবার সকাল ০৭.০০ ঘটিকায় রাকিব’কে তার বাড়ীর সামনে থেকে পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে আসামীরা জোর করে অটো ভ্যানযোগে শিবা কমলা গ্রামে নিয়ে দেশীয় অস্ত্র দ্বারা এবং পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে বগুড়া কাহালু থানায় ০৭ জন এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার নং-০১/১২৭ তারিখ-০১/০৯/২৪ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।
যার ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র্যাব হেডকোয়ার্টার গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিএসসি বগুড়া এবং র্যাব-৪ সিপিসি-২ সাভার এর একটি যৌথ আভিযানিক দল অদ্য দুপুর আনুঃ ১৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নৃশংসভাবে কুপিয়ে রাকিব হত্যা মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ আতাউর রহমান @ আতা (২৭), পিতা-মোঃ আঃ রাজ্জাক সোনার @ পিরু, সাং-কলমা বিশা (শিবা কলমা মুসলিমপাড়া), থানা-কাহালু, জেলা-বগুড়া এবং ০২ নং আসামী শ্রী বিপুল চন্দ্র বর্মন (২৪), পিতা- মন্টু চন্দ্র বর্মন, সাং-কলমা বিশা (শিবা কলমা দক্ষিণপাড়া), থানা- কাহালু, জেলা-বগুড়াদ্বয়’কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকা থেকে গ্রেফতার করতে করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় সোপর্দ করা হয়।