মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে জাল জব্দ ও অর্থদণ্ড প্রদান

আমতলী বরগুনা প্রতিনিধি :বরগুনার আমতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা বুড়িশ্বর নদীতে ইলিশ ধরায় ৭ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ জেলেকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (০৩ নভেম্বর) রাত ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান এ দন্ড দেন। এর আগে, পায়রা বুড়িশ্বর নদীতে পুলিশ ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল আটক করে তা পুড়িয়ে ফেলা হয়।দণ্ডপ্রাপ্ত হলেন- পটুয়াখালী উপজেলার বড়বিঘাই ইউনিয়ন তিতকাটা গ্রামে জেলে জালাল হাওলাদার, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামের মোঃ আবদুল আজিজ, গুলিশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামের মোঃ আলি হোসন মুন্সি, আয়লা পাতাকাটা গ্রামের মান্নান আকন, আয়লা পাতাকাটা গ্রামের মেনাজ ও দুই শিশু কে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ বলেন,গত ১২ ঘন্টায় মা ইলিশ শিকারের অপরাধে মা ইলিশ রক্ষা অভিযানের ২২ তম দিনে পায়রা বুড়িশ্বর নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে ১১ হাজার টাকা অর্থদন্ড দুই জন শিশু হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৫ হাজার মিটার জাল ও ৪০ কেজি ইলিশ মাছ। পরবর্তীতে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও ইলিশ মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশন ভূমি মো. তারেক হাসান বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৫ জেলেকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ