প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র্যাব।র্যাব-৮, বরিশাল এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর সম্মিলিত একটি আভিযানিক দল গত ১৬ আগস্ট ২০২৫ ইং তারিখ ২০৪০ ঘটিকার সময় ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন তিমিরকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নারীকে গলা কেটে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত নিরব@নাজিম(৪২), পিতা-চান্দু খা, সাং-খান বাড়ী (রামকেশর), থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা’কে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, ভিকটিম সাবিনা আক্তার লাকি (৪২) গত ০৮/০৮/২৫ ইং সকাল ১০.০০ ঘটিকার সময় তার তিনজন শিশু কন্যাকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ভিকটিমের পরিবার খোঁজাখোঁজি করেও কোন সন্ধান পায় না। পরবর্তীতে, ১৩/০৮/২৫ তারিখ সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সওজ শিমরাইল শাখা, চিটাগাং রোড সংলগ্ন কলোনীর ভিতর ভিকটিমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় সাথে তার তিনজন কন্যা সন্তান ছিল। ভিকটিমের শিশু কন্যারা জানায় যে, গত ০৮/০৮/২৫ ইং তারিখে তাদের তিন বোনকে নিয়ে ভিকটিম উক্ত স্থানে অভিযুক্ত নিরব@নাজিম এর ভাড়া বাসায় যায়। গত ১৩/০৮/২৫ ইং তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় অভিযুক্ত ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যায়। ভিকটিমের কন্যাদের ডাক-চিকৎকারে আশে-পাশের লোকজন দরজা খুলে দিয়ে ঘরে প্রবেশ করলে ভিকটিমের গলা কাটা মৃত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়।
উল্লেখিত ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি র্যাবের নজরে আসলে হত্যাকান্ডে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে, র্যাব-৮, বরিশাল এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে বরিশাল জেলার কোতয়ালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।