রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে না দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লির মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা নূর আহমদ বনবীথি এলাকায় বসবাস করছিলেন। বৃদ্ধ বয়সেও শহরের অলিতে-গলিতে দুই-পাঁচ টাকা দামের বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতেন তিনি।
বনবীথি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নূর আহমদ প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে সবার আগে চলে আসতেন। বরাবরের মতো শনিবার জোহরের সময় মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ পড়েন। পরে মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করলে তিনি জবাব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মসজিদের মেঝেতে ঢলে পড়েন। তাঁকে একটু পানি পান করান এর পর ওনার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জুনেদ বলেন, নূর আহমদ খুবই ভালো মানুষ ছিলেন। দুই টাকা দামের তাগা, ব্যান্ড, সুঁই, সুতা ইত্যাদি বৃদ্ধ বয়সে ও ফেরি করে বিক্রি করতেন তিনি।



ফেসবুকে আমরা
নোটিশ