জামালপুর জেলা প্রতিনিধি, মুনতাসির ইসলাম (সুয়াদ)
সড়ক দুর্ঘটনা রোধকল্পে রাজিব বাসের রোড পারমিট বাতিল ও রাজিব বাস বন্ধের দাবিতে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে এই কর্মসূচী চলাকালে ঢাকা থেকে জামালপুরগামী এবং জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি রাজিব বাস থামিয়ে সকল বাস যাত্রীদের নামিয়ে দেয়। পরে বাস দুটিকে নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে চালক হেলপারের সামনেই ভাংচুর করে বিক্ষোভকারীরা। এতে জামালপুর-নান্দিনা-ময়মনসিংহ-ঢাকা রোডে রাজিব বাস শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।