সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

নলছিটিতে (ঝালকাঠি। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। দেশীয় জাত, আধুনিক প্রযক্তি: প্রাণী সম্পদে হবে উন্নতি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, কৃষি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুস সালাম, এডিপি প্রকল্পের উপজেলা প্রধান ফারহানা ইয়াসমিন প্রমূখ বক্তব্য রাখেন।
মেলায় ৩০টি স্টলে পশুপাখি, গবাদী পশু,দুধ,ডিম ও প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয় এবং উপজেলার দুই সফল উদ্দোক্তাকে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের আপামর মানুষের স্বাস্থ্যের জন্য মাংস, দুধ, ডিম খুবই প্রয়োজন।বেকারত্ব দূরীকরণে পোল্ট্রি,গবাদি ও মৎস্য উদ্যোক্তা প্রয়োজন। শুধু চাকরির পিছনে ছুটলে হবে না, দেশর উন্নতি চাইলে উদ্যোক্তা হতে হবে। এসময় নলছিটি উপজেলার বিভিন্ন খামারের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ