মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

নলছিটি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, বিবাদী রফিকুল ইসলামের ভাই প্রভাবশালী হওয়ায় তারা এলাকার নিরীহ মানুষদের মামলা দিয়ে হয়রানি করে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মাদারঘোনা মৌজার ৩০৩ ও ৩০৪ নম্বর দাগের জমি নিয়ে রফিকুল ইসলাম বাবুল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ২০১৬ সালে আদালতে একটি বণ্টন মামলা দায়ের হলেও তা নিষ্পত্তি হওয়ার আগেই বিবাদীরা ভবন নির্মাণ শুরু করেন। এর প্রেক্ষিতে ঝালকাঠি সহকারী জজ আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু সেই আদেশ তোয়াক্কা না করেই ক্ষমতার দাপটে কাজ চালিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম বাবুলরা।ভুক্তভোগীদের দাবি, রফিকুল ইসলামের ভাই প্রভাবশালী হওয়ায় তারা থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। উল্টো প্রতিবাদ করলে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। ফলে চরম নিরাপত্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছে অসহায় পরিবারটি।অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, “আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন ৩০৪ নম্বর দাগে, কিন্তু আমরা ভবন নির্মাণ করছি ৩০৩ নম্বর দাগে। আমরা আইন মেনেই কাজ করছি।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আলম জানান, আদালতের নিষেধাজ্ঞার কোনো কপি তিনি এখনো পাননি। তবে এঘটনায় একটি মারামারির অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে এফ আই আর করা হয়েছে।একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ