বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

মর্মান্তিক দুর্ঘটনায় বাস সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে সাড়ে ৫টায় নবীনগর- কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া এবং ফেনী জেলা সদরে দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়ের ছেলে নুরুল আলম(৫৫)।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নবীনগর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কোম্পানীগঞ্জ অভিমুখী যাচ্ছিলো। পথিমধ্যে ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি স্থানে বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন।ওসি আরও জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ গুলো ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।



ফেসবুকে আমরা
নোটিশ