শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীনগরে অবসরপ্রাপ্ত ৬৮ জন শিক্ষকদের বিদায় সংবর্ধনা

শফিকুল ইসলাম বাদল ( ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুর মোঃ সিকদার মিঠু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনসুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুক্লা রানী দেব, রিকন ল্যাবরেটরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইব্রাহীম খলিল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মানিক ভূঁইয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুন্নাহার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম জুয়েল প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানিয়ে বলেন, তাঁদের অবদান প্রাথমিক শিক্ষার উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষকরা শুধু জ্ঞানদান করেন না, বরং সমাজ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ এর পর ইফতার বিতরণ করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ