নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।উক্ত র্যালিতে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশিগ্রহণ করেন।র্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর সংশ্লিষ্টরা গুরুত্বারোপ করেন।