সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দা শ্রীরামপুরে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধারসহ রিপন গ্রেপ্তার

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই নাজমুল হক ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের রিপনের বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানে রিপনের বাড়ির উঠানে থাকা টিউবওয়েলের পশ্চিম পাশে মাটির তৈরি বড় হাঁড়ির মধ্যে সংরক্ষিত ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার রিপন ওই গ্রামের মৃত গৌরবুল্লার ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ