বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক পটুয়াখালী বসতবাড়িতে ৯১ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল লুট জাতীয় ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির বাজিমাত, অর্জন দ্বিতীয় চ্যাম্পিয়ন নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ নওগাঁর পত্নীতলায় প্রতি সোমবার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন হারুন রশিদ

নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২ হাজার ১০৫ লিটার দেশীয় চোলাইমদ তৈরির তরল উপাদান (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারশো ইউনিয়নের কসবামান্দা (ঠাকুর মান্দা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আমতি রানী ওই গ্রামের কার্তিক হালদারের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল কসবামান্দা গ্রামে আমতি রানীর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর হেফাজত থেকে দেশীয় চোলাইমদ তৈরির ২ হাজার ১০৫ লিটার তরল উপাদান (ওয়াশ) উদ্ধার ও জব্দ করা হয়। পরে উদ্ধার করা ওয়াশ উপস্থিত লোকজনের সামনে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নারীসহ এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ