বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

অন্তর আহমেদ,নওগাঁ প্রতিনিধি:‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় শহরের নওযোয়ান মাঠে মঙ্গলবার দুপুর ১২টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে নওগাঁ জেলা সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল ও নার্সারি মালিক মোস্তাক আহমেদ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার সুধিজনরা উপস্থিত ছিলেন।
মেলার আয়োজকরা জানান- মেলায় ৪০টি স্টল অংশ নিয়েছে। যেখানে ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন গাছের চারার দিয়ে সাজানো হয়েছে। ফুল গাছের চারা ৫০-১০০ টাকা এবং ফলজ-বনজ শোভা বর্ধনকারী গাছের চারা ১০০ টাকা থেকে ৩ হাজার টাকা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা গাছ রোপনের পরামর্শ প্রদান হয়।



ফেসবুকে আমরা
নোটিশ