শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

নওগাঁয় সিএ এর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ 

invision 24 tv

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: সদর উপজেলার সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তারী ফেরদৌস শিক্ষা ও আইসিটি শাখার সি এ এর বিরুদ্ধে ঘুষ চাওয়া ও অসদাচরণ করার বিষয়ে (১৯ আগষ্ট) সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।লিখিত অভিযোগে তিনি জানান, শিক্ষা ও আইসিটি শাখার সি এ মোঃ শরিফুল ইসলাম গত ৩০/০৭/২৪ ইং তারিখ এবং সর্ব শেষ গত ১৮/০৮/২০২৪ ইং তারিখ অত্র অফিসে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়ে কিছু কাগজ পত্র দিতে গেলে আমাকে বলে আপনি কেন এখানে এসেছেন আপনাকে তো নিষেধ করছি এ অফিসে আসবেন না। তার পরেও কেন আসছেন। এর পর এখানে দেখলে আপনাকে দারোয়ান দিয়ে বের করে দেওয়া হবে। এর পর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নওগাঁ স্যার বিরোদা রানী রায় এর সঙ্গে দেখা করতে চাইলে আমাকে বলে দেখা করতে হবে না আমাকে ২০.০০০/= (বিশ হাজার) টাকা ঘুষ দিতে পারবেন দিলে বলেন আপনার পক্ষে কাজ করবো। অন্যথায় এ অফিসে আর আসবেন না আসলে মান অপমান করবো। আমি টাকা দিতে অস্বীকার করায় আমার অপজিট পক্ষের নিকট হতে টাকা খেয়ে তার পক্ষে কাজ করবে এবং স্যারের সাথে দেখাও করতে পারবেন না। এবিষয়ে ঘটনার স্বাক্ষী সবুজ হোসেন সহ আরও দুইজন সম্পন্ন ঘটনা জানেন। এছাড়াও তিনি বলেন, আমি একজন শিক্ষক মানুষ আমার সঙ্গে এমন আচরণ কোন ভাবেই মেনে নিতে পারছিনা জন্যই ন্যায় বিচার চেয়ে আপনাদের নিকট আকুল আবেদন করছি। আমার সকল দিক বিবেচনা করে শিক্ষা ও আইসিটি শাখার সি এ মোঃ শরিফুল ইসলাম এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
শিক্ষা ও আইসিটি শাখার সি এ মোঃ শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না, আমি কোন খারাপ আচারণ ও কোন কিছুই করিনি যেহেতু অভিযোগ করেছেন দেখি আমি আমার স্যার এর সাথে কথা বলি।
জেলা প্রশাসক মো: গোলাম মওলা বলেন, আমি এখনো লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ