শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

ধামইরহাট (নওগাঁ)  প্রতিনিধিঃ ধামইরহাটে ইসলামী ফাউন্ডেশনের উদ্দোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায়  শিশুদেরকে কোরআনের ছবক প্রদান করা হয়েছে। ২৪ নভেম্বর সকাল ৮টায় ধামইরহাট পৌরসভার মঙ্গলকোটা জামে মসজিদে ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থীকে কোরআনের ছবক প্রদান ইসলামী আলোচক ও বিশিষ্ট বক্তা আঃ কাহার সিদ্দিক মনিপুরি। সহজ কোরআন শিক্ষা প্রকল্পের প্রাথমিক কায়দা পাঠ শেষে কোরআন  শিক্ষার সূচনা ছবক গ্রহন করে ১০ জন শিক্ষার্থী। 
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু জাফর, মডেল কেয়ারটেকার রবিউল  ইসলাম, সাধারণ কেয়ারটেকার রওশন হাবিব। ফিল্ড সুপারভাইজার আবু জাফর শিশুদের উদ্দেশ্যে নৈতিকতা বিষয়ে শিক্ষনিয় বক্তব্য প্রদান করেন। এছাড়াও চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি বিভিন্ন শিক্ষনীয় বক্তব্য প্রদান করেন। ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক আবু সফিয়ান শিশুদের শিক্ষা প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন সাবেক কাউনসিলর আমজাদ হোসেন, ইমাম বেলাল হোসেন, গ্রামের গন্যমান্য হেলাল হোসেন, দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন, আশরাফুল ইসলাম প্রমূখ।



ফেসবুকে আমরা
নোটিশ