মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক পটুয়াখালী বসতবাড়িতে ৯১ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল লুট জাতীয় ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির বাজিমাত, অর্জন দ্বিতীয় চ্যাম্পিয়ন নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ নওগাঁর পত্নীতলায় প্রতি সোমবার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন হারুন রশিদ ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ধামইরহাটে মজিবুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান

ধামইরহাট (নওগাঁ)  প্রতিনিধিঃ ধামইরহাটে মজিবুর রহমান ফাউন্ডেশনের  আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক বৃত্তি ও সার্টিফিকেট বিতরন করা হয়েছে। ৪ অক্টোবর বেলা ১০ টায় উপজেলার আগ্রাদিগুন মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন আগ্রাদিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জীবন গড়তে ভবিষ্যতে করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন, আগ্রাদিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’ ম্যানেজার মানুয়েল হাসদা, আগ্রাদিগুন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল
আগ্রাদিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বেনজির আহমেদ, আগ্রাদিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হাকিম,
আগ্রাদিগুন সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, খেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেশ চন্দ্র বর্মন, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মজিবুর রহমান
 ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বাংলাদেশ পরিবেশে আন্দোলনের সাঃ সম্পাদক ও মজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবীর বলেন, “কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অব্যাহত থাকবে।এবং কৃতি শিক্ষার্থী  সৃষ্টিতে শিক্ষকদের বিচক্ষণতার সাথে দায়িত্ব পালনের প্রত্যাশা করি।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ