শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকল চালক ও আরোহী গুরুতর আহত হয়।সোমবার (৯ই ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শমশেরগর-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত হওয়া যায়।পুলিশ সুত্রের বরাতে জানা যায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে বায়েক তানভির (১৭) ও তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়া (১৭)কে নিয়ে মোটরসাইকেল যোগে বেপরোয়া দ্রুত গতিতে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। শমশেরগর-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী তানভির ও তার বন্ধু জুমান গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।ঘটনার খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।



ফেসবুকে আমরা
নোটিশ