শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

দেবহাটায় শহীদ আসিফে’র কবর জিয়ারত

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধিঃ
টানা বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত করলেন সাতক্ষীরা নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন এ দুই কর্মকর্তা। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃআসাদুজ্জামান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াসুর রহমান, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, শহীদ আসিফের পরিবারের সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মোজাহিদ বিন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর শিক্ষার্থী আসিফ হাসানের তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এসময় নবাগত জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার আসিফের পরিবারকে বলেন, আপনার ছেলে দেশের জন্য মারা গেছে। তার রক্ত বৃথা যায়নি। আমরা আসিফকে ভুলে যায়নি। সেজন্য বৃষ্টি উপেক্ষা করে আপনাদের পাশে এসেছি। আমাদের আসিব হারাবে না। যতদিন দেশ থাকবে আসিফ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকলকে স্মরণ রাখবে বাংলাদেশ। যেকোন সমস্যায় আপনারা আমাদের কাছে যাবেন আমরা আপনার ছেলে মত পাশে থাকবো।
উল্লেখ্য যে, আসিফ হাসান ঢাকার উত্তরার নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত ১৮ জুলাই দুপুর ১২টার দিকে ছাত্রদের পানি খাওয়ানোর সময় গুলি লেগে আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই দিন রাতে আসিফের মরদেহ বাড়িতে আনা হয়। ওই সময় স্থানীয় এমপি, সরকারি ভাবে ও দলীয় নেতাকর্মীদের প্রবল চাপের মুখে ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা দাফন করার কথা থাকলেও ভোরে ফজরের নামাজের পর স্বল্প সংখ্যক মানুষের উস্থিতিতে জানাযা নামাজ শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এমনকি ওই এলাকায় কোন রকম মিছিল, প্রতিবাদ করতে দেওয়া হয়নি স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে। কবর জিয়ারত কিংবা আসিফের পরিবারকে নজরদারিতে রাখা হয়। এছাড়া আসিফের জমজ ভাই সহ পরিবারের সদস্যদের মিডিয়ার সামনে কথা বলার নিধেষ ছিল তৎকালিন ওসি সহ আওয়ামী নেতাদের। পরবর্তীতে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন মানুষের ঢল নামে আসিফের বাড়িতে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে আসিফের কবর জিয়ারত করে। এখন আর কোন স্বৈরাচারী বা প্রভাবশালী নেতার চিহ্ন নেই গোটা এলাকায়। স্বজন হারানো পরিবারটিতে শুধু আসিফের শুন্যতা।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ