রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

দেবহাটায় রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধিঃ গ্রাম-বাংলার মাঠে-ঘাটে শীতের আবহ শুরু হয়েছে তাই দেবহাটায় গ্রামে গ্রামে গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার গ্রামে গ্রামে খেজুরগাছ কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা। আর কিছু দিন পর গাছ থেকে রস সংগ্রহের পর্ব শুরু হবে। দেবহাটা উপজেলার কোঁড়া গ্রামের মিয়ারাজ নামে একজন গাছি বলেন, খেজুর গাছ কাটা সহজ কাজ নয়। তিনি ১৯৮৯ সাল থেকে খেজুর গাছ কাটা শুরু করেন কিন্তু অনেক সময় গাছের ওপর থাকা অবস্থায় ভারসাম্য রক্ষা করাটাই কঠিন হয়ে যায়। তবে শীতের শুরুতে রস সংগ্রহ করে পরিবারের জন্য কিছু সঞ্চয় করতে পারলে সেই কষ্টটা সার্থক হয়।দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের গাছি মোজ্জেল বলেন, ‘গাছের ডালপালা পরিষ্কার ও চাঁছা-ছিঁলার কাজ হয়ে গেছে। আর এক সপ্তাহ পর থেকে আসা করা যাচ্ছে রস সংগ্রহ করতে পারবো ,তারা দুইজন গাছি এবার ১০০ টির মতো খেজুর গাছ চাঁছা-ছিঁলার কাজ হয়েছে। তারপর গাছে গাছে ঘাট কেটে রাখা হবে। শীতের শিশির যত বাড়বে ঘাট দিয়ে রস গড়িয়ে পড়তে শুরু করবে। তাদের কাছে প্রশ্ন করা হয় খেজুরের রস কি ভাবে বিক্রি করা হয় সেখানে তিনি বলেন আমরা যে ভাড় ব্যাবহার করি সে এক ভাড় রস ২৫০-৩০০ টাকা বিক্রি করি, আর যদি রস জাল দিয়ে গুড় তৈরি করে বিক্রি করি তবে তখন এক নাম্বার গুড়ের কেজি আসে ৪৫০-৫০০টাকা আর সেটায় চিনি বেশি মেশানো হয় সেটার দাম কম থাকে।
দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান বলেন
উপজেলায়, মৌসুমি এ পেশায় কিছু মাসুষ সম্পৃক্ত আছে, অতীতে এ উপজেলায় শীতকালে রস সংগ্রহের পরিসর আরও বেশি ছিল। ইট ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করায় দিন দিন গাছের পরিমাণ কমছে। এখনও শীতকালে শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসে গ্রামে খেজুর রস খেতে। শীতের পুরো মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার পালা। এছাড়া খেজুর পাতা দিয়ে আর্কষণীয় ও মজবুত পাটি তৈরি হয়।



ফেসবুকে আমরা
নোটিশ