রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। ১৩ ই অক্টোবর আসছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। চলছে ব্যাপক প্রস্তুতি। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে দেবী দুর্গার বইছে আগমণী বার্তা। গতকাল ২ রা অক্টোবর বুধবার বেলা ২ টায়,উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মন্ডপ পরিদর্শনে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সাথে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা সুজিত বিশ্বাস, সাধারণ সম্পাদ নিমাই মন্ডল, মন্দির কমিটির কোষাধক্ষ লক্ষীকান্ত দত্ত, সদস্য সাধন সরকার। নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দেখা গেছে যেন দম ফেলার সময় নেই কারিগরদের। সুনিপুণ হাতে মাটি ও রং তুলির ছোয়ায় দেবীকে রাঙ্গীয় তুলতে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি, বাঁশ, খড় সুতিলি দিয়ে শৈথিক ছোয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা।
আর সেই অলঙ্কার প্রতিমার শরীরে জুড়িয়ে দিয়ে সাজিয়ে তুলছেন অনন্যা রুপে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবার উপজেলায় ২১ টি মন্ডপে পূজা হওয়ার কথা রয়েছে।দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃআসাদুজ্জামান আরো বলেন, পূজা নিবিঘ্নে সম্পন্ন করতে দূর্গা উৎসব পালনে মন্ডপে মন্ডপে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুল বলেন, পুলিশের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে, প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে।
দেবহাটা দুর্গা মন্দিরে মন্ডপের সভাপতি ঝন্টু দে বলেন, ২১টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হবে।